ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সখীপুরে পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার

সখীপুরে পাথরের প্রাচীন মূর্তি উদ্ধার

টাঙ্গাইলের সখীপুরের বড়চওনা ‘মোটের পুকুর’ থেকে পাথরের তৈরি একটি প্রাচীন মূর্তি উদ্ধার হয়েছে। পরে স্থানীয়রা গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শীলার কাছে হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ভেকু দিয়ে পুকুরটি খনন করে সেখানে মাছ চাষ শুরু করা হয়।

গত রোববার সারাদিন পুকুর সেচ দিয়ে মাছ ধরার সময় জালে হঠাৎ করে পাথরের মূর্তি উঠে আসে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের ধারণা, মূর্তিগুলো প্রাগৈতিহাসিক বা প্রাচীন আমলের হতে পারে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত