ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাচ্চু মিয়ার বাড়িতে শোকের মাতম

সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কিশোরগঞ্জের এক প্রবাসী নিহত হয়েছেন। গত রবিবার ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত বাচ্চু মিয়া (৩৮) জেলার কটিয়াদী উপজেলার ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।

গতকাল সোমবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, নিহতের মা ফাতেমা আক্তার বাড়ির উঠানে ছেলের শোকে আহাজারি করছেন। শোকে নিরব হয়ে মাটিতে বসে আছে বাচ্চু মিয়ার স্ত্রী ও সন্তানেরা। আশেপাশের এলাকার মানুষজন তাদের স্বান্তনা দিচ্ছেন। ফাতেমা আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলের সম্পুর্ণ লাশ না হোক, অন্তত তার শরীরের দুইটা হাড্ডি হলেও আমাকে যেন সরকার এনে দেয়। আমরা খুব গরীব মানুষ। অনেক কষ্ট করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি। এখন ছেলের বউ এবং নাতিদের নিয়ে আমি কি করবো, কি খাবো। সরকার যেন আমাদের খোঁজ-খবর নেয়।

কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ জানান, সৌদী আরবে ক্ষেপণাস্ত্র হামলায় বাচ্চু মিয়ার নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত