ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বেশি লাভের আশায় ফসলের জমিতে তামাক চাষ

বেশি লাভের আশায় ফসলের জমিতে তামাক চাষ

সিরাজগঞ্জে এবার চরাঞ্চলসহ বিভিন্ন স্থানে তামাক চাষাবাদ করা হয়েছে। অনেক কৃষক অধিক লাভের আশায় ফসলের জমিতে এ চাষাবাদে ঝুঁকে পড়েছে। এ চাষাবাদে কৃষি বিভাগের তেমন সহযোগিতা নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের ৯টি উপজেলার বিভিন্ন স্থানে প্রায় ১২৫ হেক্টর জমিতে এ তামাক চাষ করেছে কৃষকেরা। তবে এ তামাক বেশি চাষ হয়েছে যমুনা নদী তীরবর্তী বেলকুচি ও চৌহালীসহ চরাঞ্চলের বিভিন্ন স্থানে। এছাড়া কামারখন্দ ও উল্লাপাড়া উপজেলাসহ অনান্য স্থানেও এ চাষাবাদ হয়েছে।

স্থানীয় কৃষকেরা বলছেন, কয়েক যুগ আগে এ চাষাবাদে কৃষকেরা উৎসাহিত ছিল। পরবর্তীতে ক্রমাগতভাবে এ চাষে ঝুঁকছে কৃষকেরা।

প্রতিবছর ডিসেম্বরের প্রথম থেকে কৃষকেরা এ চাষাবাদ করে এবং বিশেষ করে বাড়ির আঙ্গিনা ও পতিত জমিতে এ চাষাবাদ বেশি হয়ে থাকে। স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে এ তামাক রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে ব্যবসায়ীরা। এতে কৃষকেরা এ চাষে খরচ বাদে লাভও বেশি পেত। এবার অধিক লাভের আশায় ধানসহ বিভিন্ন ফসলি জমিতে এ চাষাবাদ করেছে কৃষকেরা। কম খরচে এ চাষাবাদে লাভ বেশি হলেও এবার তা পরিলক্ষিত হচ্ছে না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত