ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা

ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা

চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন। সভার শুরুতেই গত সভার সিদ্ধান্তের কার্যক্রম নিয়ে উপস্থাপন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন আল আজাদ।

এরপর জেলার বাজার পরিস্থিতি, বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি এবং বাজার মনিটরিং জোরদার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার বিভিন্ন ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, নিষিদ্ধ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রি রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনায় কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়। সভায় বিদেশি পণ্যের প্যাকেটে বা কোটায় আমদানিকারকের সিল থাকতে হবে বলে জানানো হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত