ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ছয় ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা

ছয় ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয় ইটভাটা মালিককে ১৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। সেইসঙ্গে ২টি ভাটার চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। গত মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করেন পরিবেশ সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে এ অভিযান চালানো হয়ে। এ অভিযানে মেসার্স আরএসবি ব্রিকসকে ৩ লাখ, মেসার্স বর্ণ ব্রিকসকে ২ লাখ, মেসার্স মামা ভাগ্নে ব্রিকসকে ৫ লাখ, মেসার্স লামিয়া ব্রিকসকে ৩ লাখ, মেসার্স প্রত্যয় ব্রিকসকে সাড়ে ৩ লাখ ও মেসার্স এডিপি ব্রিকসকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে মেসার্স আরএসবি ও বর্ণ ব্রিকসের চিমনি ও কাঁচা ইট ধ্বংস করা হয়। এ সময় ওই অধিদপ্তরের পরিদর্শক শাহিন আলম, র‌্যাব-১২, পুলিশ, ফায়ার সার্ভিসসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত