
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ভবনের দ্বিতীয় তলা থেকে ইট পড়ে মাথায় আঘাত লেগে মকসুদ মিয়া নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা সদরের পূর্বগড় মহল্লায় এ ঘটনা ঘটে। নিহত মকসুদ একই উপজেলার শেখের মহল্লার আতাউর মিয়ার ছেলে। জানা যায়, ভ্যানে রূপান্তর করা ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে পূর্বগড় এলাকার নবী হোসেনের বাড়িতে ভাড়ায় মালামাল পৌঁছে দিতে যান মকসুদ।
গাড়ি দাঁড় করিয়ে মালামাল নামানোর সময় হঠাৎ ভবনের দ্বিতীয় তলা থেকে কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন।