ঢাকা বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

আমতলীতে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

আমতলীতে সাত ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরগুনার আমতলী উপজেলার স্থানীয় একটি বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মুদি মনোহারীর দোকানসহ বিভিন্ন ধরনের ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এছাড়াও এ ঘটনায় আশপাশের আরও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানের আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন আমতলী ফায়ার সার্ভিস স্টেশন।

গতকাল বুধবার বিকালে আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের গাজীপুর বন্দর নামক বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আমতলীর গাজীপুর বন্দর বাজারে হঠাৎ একটি ব্যবসা-প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই পাশে থাকা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে শুরু করে। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করে ফায়ার সার্ভিসকে খবর দেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের সদস্যরা। তবে এ সময়ের মধ্যে বাজারে থাকা মুদি মনোহারীসহ বিভিন্ন ধরনের ৭টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এ ছাড়াও বাজারে থাকা আরও বেশ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত