ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

নওগাঁয় পৃথক ঘটনায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলার ধামইরহাট ও মান্দা উপজেলায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ধামইরহাট উপজেলার ভাবির মোড় এলাকার মোখলেসুর রহমানের ছেলে জালাল উদ্দীন ও মান্দা উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে চকরামপুর মধ্যপাড়া গ্রামের মোসলেমের ছেলে পিন্টু। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে টিপটিপ বৃষ্টি হচ্ছিল।

বৃষ্টির মধ্যে বাড়ির পাশে জমিতে শসা তুলতে যান কৃষক জালাল উদ্দীন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে পরিবারের সদস্যরা লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত