ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

ডোমারে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

ডোমারে স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীর ডোমারে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহষ্পতিবার সকালে উপজেলা প্রশাসন নিজস্ব হলরুমে সভার আয়োজন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ ত্বন্বীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ হোসেন, বীর মুক্তিযোদ্ধা নুরননবী, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, ওসি মো. হাবিবুল্লাহ, প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী, পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আনিছুর রহমান আনু, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক নেতা সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত