ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

নবীনগরে অনুমোদনহীন ইজিবাইকের দৌরাত্ম্য

নবীনগরে অনুমোদনহীন ইজিবাইকের দৌরাত্ম্য

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর শহরে অনুমোদনহীন ইজিবাইক ও ব্যাটারিচালিত অটোরিকশার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছেন পৌরবাসী। দিন দিন এসব যানবাহনের সংখ্যা বাড়তে থাকায় শহরের যানজট ও জনভোগান্তি চরম আকার ধারণ করেছে। পৌরসভার তথ্য অনুযায়ী, শহরে মাত্র ২৭৩টি ইজিবাইকের অনুমোদন রয়েছে। তবে বাস্তবে প্রতিদিন এর চার গুণেরও বেশি ইজিবাইক ও অটোরিকশা শহরের বিভিন্ন সড়কে চলাচল করছে। অভিযোগ রয়েছে, অধিকাংশ গাড়িরই বৈধ লাইসেন্স নেই এবং এগুলোর মাধ্যমে বিদ্যুতের অপচয়ও বাড়ছে। পৌরসভার নির্ধারিত নম্বর প্লেটের পরিবর্তে অনেক অটোরিকশার পেছনে মালিকের নাম ও মোবাইল নম্বর লেখা দেখা যায়। এসব গাড়ির অদক্ষ চালকরা যেখানে-সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠাণ্ডনামা করান। এ ছাড়া রাস্তার ওপর মোটরসাইকেল পার্কিং ও ফুটপাত দখল করে অস্থায়ী দোকান বসানোর কারণে পুরো শহরের যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, শহরের রাস্তাগুলো এমনিতেই সরু। এর মধ্যে ধারণক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ইজিবাইক চলাচলের কারণে দিনের বেলায় শহরে হাঁটাচলাও কঠিন হয়ে পড়েছে। সরেজমিনে দেখা যায়, প্রতিদিন কোর্ট রোড, সালাম রোড, থানা গেট, লঞ্চঘাট, ডাকবাংলোর সামনে, আলিয়াবাদ গোলচত্বর ও কোনাঘাট মোড় এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে শিক্ষার্থীসহ ঈদের বাজার করতে আসা মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। ইজিবাইক চালক মান্নান মিয়া বলেন, শহরে এখন কোনো শৃঙ্খলা নেই। যার যেখানে ইচ্ছা সেখানেই গাড়ি থামিয়ে যাত্রী ওঠাণ্ডনামা করান। ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কাউছার আহম্মেদ বলেন, শহরের যানজট দিন দিন বাড়ছে। যেখানে-সেখানে ইজিবাইক দাঁড়িয়ে থাকার কারণে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত