
নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের কমিটির মেয়াদ দুই বছর আগে শেষ হলেও কার্যকরী কমিটির কোনো কার্যক্রম না থাকায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সংগঠনের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের আহ্বানে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। গতকাল নওগাঁ শহরের একটি হোটেলের মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিজয় টিভির প্রতিনিধি মোফাজ্জল হোসেন। সভায় বক্তব্য দেন- চ্যানেল আই প্রতিনিধি কায়েস উদ্দিন, নেক্সাস টেলিভিশনের প্রতিনিধি ফরিদুল করিম তরফদার, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার সাদেকুল ইসলাম, সময় সংবাদের প্রতিনিধি এম আর রকি, যমুনা নিউজের স্টাফ রিপোর্টার শফিক ছোটন, জিটিভির প্রতিনিধি খন্দকার আব্দুর রউফ পাভেল, বাংলা টিভির প্রতিনিধি আশরাফুল ইসলাম নয়ন এবং চ্যানেল নাইনের প্রতিনিধি রিফাত হোসাইন সবুজ প্রমুখ।
আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে মোফাজ্জল হোসেনকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলাম নয়ন ও এখন টিভির প্রতিনিধি আব্বাস আলীকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত এই আহ্বায়ক কমিটি নওগাঁয় কর্মরত সব টেলিভিশন সাংবাদিককে ঐক্যবদ্ধ করে শিগগিরই টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।