ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বোনের বাড়িতে ঈদের সেমাই ও চিনি পৌঁছে দিতে যাওয়ার পথে দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নুর ইসলাম নামে এক মোটরসাইকেলআরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মো. রয়েল ইসলাম নামে অপর এক আরোহী আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত নুর ইসলাম জেলার বিরল উপজেলার দক্ষিণ জগতপুর গ্রামের ঠাঠাড়িপাড়া এলাকার মো. রজব আলীর ছেলে। আহত রয়েল ইসলাম একই এলাকার মির্জাপুর গ্রামের মো. মোমিনুল ইসলামের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ ও স্থানীয় সূত্র। বীরগঞ্জ ফায়ার সার্ভিসের টিম লিডার হারুনর রশীদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত