ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

রংপুরে জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুরে জোড়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

রংপুরে র‌্যাব-১৩’র অভিযানে তারাগঞ্জ থানার জোড়া হত্যা মামলার ১ জন পলাতক আসামি গ্রেপ্তার হয়েছে। গতকাল শুক্রবার র‌্যাব-১৩’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, রুপলাল রবিদাস এবং প্রদীপ লাল সম্পর্কে ভাতিজি জামাই। ২০২৫ সালের আগস্ট রাতে ভ্যান নিয়ে রংপুর জেলার মিঠাপুকুর থানার গোপালপুর ছরান বালুয়া থেকে তারাগঞ্জের বাড়িতে আসার পথে রাত সাড়ে ৮টার দিকে ৫নং সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে তাদের সন্দেহ করে এলাকার কিছু মানুষ জিজ্ঞাসাবাদসহ এক পর্যায়ে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতরে থাকা দুর্গন্ধযুক্ত পানীয় পাওয়া যায়। সেই পানির গন্ধে উপস্থিত কয়েকজন তাৎক্ষনিকভাবে অসুস্থ হয়ে পড়লে উত্তেজিত জনতা তাদেরকে বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে লাঠি-সোটা ও লোহার রড দ্বারা পিটুনি দেয়, একপর্যায়ে তারা গুরুতর জখমপ্রাপ্ত হলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে তারাগঞ্জ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক রুপলালকে মৃত ঘোষণা করেন এবং প্রদীপ লালকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রংপুর প্রেরণ করেন। প্রদীপলাল চিকিৎসারত অবস্থায় ১০ আগষ্ট/২৫ তারিখ ভোর ০৪ টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। উক্ত ঘটনায় গত বছরের ১০ আগষ্ট মৃত রুপলাল এর স্ত্রী বাদী হয়ে রংপুর জেলায় তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও লোমহর্ষক হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্যের সৃষ্টি করে । ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং আসামি গ্রেপ্তারে সচেষ্ট হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত