ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে পাঁচ দোকানে জরিমানা

হাটহাজারীতে পাঁচ দোকানে জরিমানা

চট্টগ্রামে হাটহাজারী ইদের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার মোবাইল কোর্ট পরিচালনাকারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ আবদুল্লাহ আল মুমিন বলেন, ঈদ বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালন করার সময় অবৈধভাবে ফুটপাত দখল, কেনাবেচার সঠিক রশিদ/ডকুমেন্টস সংরক্ষণ না করে বেশিদামে বিক্রয়, যথাযথ লাইসেন্স না রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা না রাখা ইত্যাদি অপরাধে রাজস্থান দোকানসহ ৫টি মামলায় ৫ জনকে (জুয়েল ২০ হাজার, আবু তাহের-১০ হাজার, লোকমান, ১০ হাজার, মো. রায়হান রাজু, ১০ হাজার ও মুশফিকুর রহমান ২০ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

তিনি আরও বলেন, পবিত্র রমজানের ইদের শপিং যেন মানুষ নির্বিঘ্নে করতে পারে, সেজন্য উপজেলা প্রশাসনের বাজার তদারকি ও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত