ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

দামুড়হুদায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

দামুড়হুদায় নারীর গলাকাটা লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুরানপুর ইউনিয়নের গোপালপুর মাঠের একটি তামাক খেতে জাবেদা খাতুন নামের এক স্বামী পরিত্যক্তা নারীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। গত শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে তামাক ক্ষেত থেকে। নিহত জাবেদা খাতুন উপজেলার দলিয়ারপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত তুফান আলীর স্ত্রী। পুলিশ ও এলাকাবাসীসূত্রে জানা যায়, গত শুক্রবার সকাল ১০ দিকে জাবেদা খাতুন ছাগলের ঘাস কাটতে বাড়ি থেকে পার্শ্ববর্তী মাঠে যান। দুপুর পেরিয়ে ইফতারের সময় অতিবাহিত হলেও তিন আর বাড়ি ফিরে আসেনি। এরপর তার পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। দীর্ঘ কয়েক ঘণ্টা খোঁজাখুঁজির পর একপর্যায়ে গোপালপুর গ্রামের মাঠের একটি তামাক খেতের মধ্যে কুপিয়ে ও গলাকাটা তার লাশ পড়ে থাকতে দেখতে পায়। এরপর দামুড়হুদা থানা পুলিশের খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছিয়ে লাশ উদ্ধার করে রাত ১০টার থানায় নিয়ে আসে। এদিকে রাতেই চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার ও দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল শনিবার দুপুরে লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়না তদন্ত সম্পূর্ণ হয়েছে ।

নিহতের ভাই সাজন জানান, তার বোন জাবেদা খাতুন গত শুক্রবার সকালে ছাগলের জন্য পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটতে গিয়ে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর রাতে তার গলাকাটা লাশ একটি তামাক খেতে পড়ে থাকতে দেখতে পায়। দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের ধরতে জোর তৎপর রয়েছে পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত