ঢাকা রোববার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

মৌলভীবাজারে জ্বালানি সংকট

মৌলভীবাজারে জ্বালানি সংকট

মৗলভীবাজারের কমলগঞ্জ উপজেলার খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে পড়েছেন ক্রেতারা। ডিপো থেকে খুচরা দোকানে তেল বিক্রি না করায় এই সংকট দেখা দিয়েছে বলে বিক্রেতাদের অভিযোগ রয়েছে। গত দু’দিন ধরে ভানুগাছ, শমশেরনগর ও আদমপুর বাজারের খুচরা দোকান ঘুরেও পেট্রোল, অকটেন পাওয়া যাচ্ছে না। দু’একটি দোকানে অল্প পরিমাণে তেল পাওয়ার সংবাদে ভিড় করছেন মোটরবাইকাররা।

উপজেলার জ্বালানি তেলের খুচরা দোকান মালিকরা জানান, শ্রীমঙ্গল ডিপো থেকে আমরা সবসময় জ্বালানি তেল ক্রয় করে নিয়ে আসি।

তবে গত কয়েকদিন যাবত ডিপো শুধুমাত্র পাম্পে তেল বিক্রি করছে। খুচরা বিক্রেতাদের কাছে কোনো তেল বিক্রি না করায় বিক্রি করার মতো দোকানগুলোতে কোনো পেট্রোল, অকটেন ও ডিজেল নেই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত