
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় সচেতনতামূলক র্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়। সদর হাসপাতালের আঙিনা ও ড্রেন পরিষ্কার করা হয়। পাশাপাশি ড্রেনে মশক নিধনকারী ওষুধ ছিটানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেষে শহরের নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের নাগরিকদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।