
সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি স্লোগানে গতকাল শনিবার কেশবপুরে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় উপজেলার পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ওই সমাবেশের আয়োজন করে। সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন প্রধান অতিথি ও সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আলা উদ্দিন আলা বিশেষ অতিথির বক্তব্য রাখেন। পিএফজির পিস অ্যাম্বাসেডর সিনিয়র সাংবাদিক মোতাহার হোসেনের সভাপতিত্বে ও সমন্বয়কারী কবি মুনছুর আজাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আঞ্চলিক সমন্বয়কারী এসএম রাজু জভেদ, উপজেলা সমন্বয়কারী আশরাফুজ্জামান, পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত বসু ও সুফিয়া পারভীন শিখা, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, এনসিপির কেশবপুর উপজেলার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ।