ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ | বেটা ভার্সন

হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ

হাটহাজারীতে অবৈধ কাঠ জব্দ

চট্টগ্রামের হাটহাজারীতে সংরক্ষিত বনাঞ্চলে অভিযান পরিচালনা করে দুইটি চাঁদের গাড়িসহ বিপুল পরিমাণ অবৈধ সেগুন, আকাশমণি ও জ্বালানি কাঠ জব্দ করেছে স্থানীয় বন বিভাগ। গতকাল রোববার দুপুরে উপজেলার উদালিয়া এলাকা থেকে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সার্বিক সহযোগিতায় রেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম নেতৃত্বে এ সব কাঠ জব্দ করেন। অভিযানে প্রায় ২৫০ ঘনফুট সেগুন ও আকাশমণি কাঠ এবং ২০০ ঘনফুট জ্বালানি কাঠসহ দুটি চাঁদের গাড়ি জব্দ করা হয়েছে। জব্দকৃত গাছের বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, উদালিয়া এলাকায় সেগুন গাছ কাটার গোপন সংবাদ ভিত্তিতে দুইদিন ব্যাপী অভিযান পরিচালনা করে ব্যাপারে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সরকারের বন রক্ষার্থে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত