ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

পুকুর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

পুকুর থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে একটি পুকুর থেকে মৃত্যুর ২ দিন পর অটোচালকের লাশ উদ্ধার করা হয়েছে। গত শনিবার সকালে উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের খাগকান্দা গ্রামর একটি পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। শুরুতে অজ্ঞাত পরিচয় থাকলেও বিকালে পুলিশ লাশের পরিচয় শনাক্ত করতে পেরেছে। মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ইয়াসিন জানান, পুকুরে ভেসে ওঠা লাশের সন্ধান পাওয়া গেছে। তিনি উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের খাককান্দা গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে সবুজ মিয়া (৪২)। মৃত সবুজ মিয়া পেশায় অটোচালক। গত ২১ তারিখ রাতে নিখোঁজ হন।জানা গেছে, ৪ সন্তানের জনক সবুজ মিয়া রাতে বাজারে উদ্দেশ্যে বের হয়।

এরপর থেকে নিখোঁজ ছিল। স্থানীয়রা জানান, গতকাল শনিবার সকালে লাশটি পানিতে ভাসতে দেখে পুলিশকে খবর দেন তারা। পরে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত