ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষপানে হত্যাচেষ্টার অভিযোগ

মান্দায় ৪৫ দিনের শিশুকে বিষপানে হত্যাচেষ্টার অভিযোগ

নওগাঁর মান্দায় আয়েশা (৪৫ দিন) নামের এক শিশু বাচ্চাকে বিষপানে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোবরার সকালে পরিবারের লোকজনের অজান্তে কে বা কাহারা শিশু বাচ্চার সঙ্গে এ ন্যক্কারজনক কাজ করেছে। উপজেলার পরানপুর ইউনিয়নের বান্দাইপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আয়েশা উপজেলার বান্দাইপুর গ্রামের আরিফুল ইসলামের মেয়ে। শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে বাড়ির ভেতেরে বারান্দায় শিশু বাচ্চাটিকে দোলনায় শুয়ে রেখে বাচ্চার মা প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। বাচ্চার কান্না শুনে মা ফিরে এসে কোলে তুলে নেয় এবং মুখে বিষের গন্ধ অনুভব করেন। এছাড়া মুখ থেকে ফেনা উঠতে দেখেন। এমন অবস্থা দেখে বাচ্চাটির মা ডাক-চিৎকার শুরু করেন। পরে এলাকার বাসীরা ছুটে এসে এমন অবস্থা দেখতে পায়। পরে স্থানীয়রা বিষয়টি নিশ্চিত হয়ে বাচ্চাটিকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। শিশুটির শারীরিক অবস্থার অবনতি রেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎকসা দিয়ে বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। শিশুটি ওই পরিবারের প্রথম সন্তান বলে যায়। তবে যেই হোক তার শাস্তি চান স্বজনরা।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত