ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা পরিদর্শন

জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমা পরিদর্শন

চট্টগ্রাম মহানগরীর কাতালগঞ্জ এলাকায় জলাবদ্ধতা নিরসনে নালা-নর্দমার বর্তমান পরিস্থিতি পরিদর্শন করেছেন ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনকালে তিনি এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও পানি নিষ্কাশন ব্যবস্থার অবস্থা ঘুরে ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরিদর্শনের সময় কাতালগঞ্জ বৌদ্ধ মন্দিরের সামনে ওয়াসার পানির পাইপ লিকেজের কারণে সড়কে পানি জমে থাকার বিষয়টি মেয়রের নজরে আসে। এ সময় তিনি দ্রুত সমস্যা সমাধানে ওয়াসা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মেয়র বলেন, নগরবাসীর দুর্ভোগ কমাতে জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। কোথাও পাইপ লিকেজ, অপরিকল্পিত বর্জ্য ফেলা কিংবা ড্রেনেজ ব্যবস্থার ত্রুটির কারণে পানি জমে থাকলে তা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত