ঢাকা সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

চাহিদার তুলনায় কোরবানির পশু সরবরাহ বেশি

চাহিদার তুলনায়  কোরবানির পশু সরবরাহ বেশি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ফেনীর সোনাগাজী উপজেলায় জমে উঠেছে কোরবানির পশুর হাট। উপজেলার বিভিন্ন মাঠ, গৃহস্থের উঠান ও বাণিজ্যিক খামার থেকে প্রতিদিন সকাল থেকেই গরু, ছাগল ও ভেড়া বাজারে আসতে শুরু করে। দুপুর গড়াতেই জমে উঠছে বেচাকেনা, যা সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর ঈদুল আজহা উপলক্ষে উপজেলায় বেশ কয়েকটি অস্থায়ী পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। পাশাপাশি বাৎসরিক ইজারার আওতায় থাকা হাটগুলোতেও চলছে কোরবানির পশু কেনাবেচা।

সরেজমিন উপজেলার বিভিন্ন পশুর হাট ঘুরে দেখা গেছে, ঈদ যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতাদের ভিড়। তবে এবার চাহিদার তুলনায় পশুর সরবরাহ বেশি হওয়ায় কাঙ্ক্ষিত দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেক খামারি ও গরু ব্যবসায়ী।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, এবার উপজেলায় প্রায় সাড়ে ১৮ হাজার কোরবানির পশু প্রস্তুত রয়েছে। এর বিপরীতে সম্ভাব্য চাহিদা প্রায় ১৮ হাজার। অর্থাৎ চাহিদার তুলনায় পশুর সরবরাহ কিছুটা বেশি। মোট পশুর মধ্যে প্রায় চার ভাগের তিন ভাগ গরু এবং বাকি অংশ ছাগল, ভেড়া ও মহিষ। সোনাগাজী পৌর শহরের পশুর হাটের ইজারাদার রাসেল হামিদি বলেন, ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যে বেচাকেনার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। গরুর হাসিল নেওয়া হচ্ছে ৫০০ টাকা এবং ছাগল-ভেড়ার জন্য ২০০ টাকা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত