ঢাকা মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৫

সাজেকে বজ্রপাতে শিশুর মৃত্যু, আহত ৫

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বজ্রপাতে তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একই পরিবারের আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার ভোরের দিকে সাজেক ইউনিয়নের ডানে বাইবাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- প্রদীপ চাকমা, মায়া রানি, রেশমি চাকমা, জেরিন চাকমা ও নিজুম চাকমা। তারা সবাই একই পরিবারের সদস্য।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাত সরাসরি প্রদীপ চাকমার বসতঘরে আঘাত হানে। এতে ঘরের ভেতরে থাকা তিন মাস বয়সী শিশু উজ্জল চাকমা ঘটনাস্থলেই মারা যায়। একই ঘটনায় পরিবারের সদস্য প্রদীপ চাকমাসহ আরও ৫ জন আহত হন। পরে সকাল ৭টার দিকে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। রাঙামাটি জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত