ঢাকা সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শন

কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শন

কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী। দিনাজপুরের কাহারোলে খাল খনন কার্যক্রম পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। শনিবার বিকেলে কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়ায় উক্ত খাল খনন কর্মসূচি পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোখলেদা খাতুন মিম, কাহারোল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক শামীম আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত