ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

দিনমজুরের বসতঘর পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর এলাকায় বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে এক দিনমজুরের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। রোববার রাত প্রায় ৩টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব বিলহাসুরা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বিলহাসুরা এলাকার মৃত ফজর আলীর ছেলে কাদের হোসেনের বাড়িতে গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে পুরো বসতঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত কাদের হোসেন জানান, রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ঘরে আগুন দেখতে পেয়ে দ্রুত বাইরে বের হয়ে প্রাণে রক্ষা পান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তিনি বলেন, আগুনে নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র এবং হাঁস-মুরগিসহ সবকিছু পুড়ে গেছে। এক সপ্তাহ আগে ব্র্যাক ব্যাংক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলাম। সেই টাকাও আগুনে পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকালে স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ মানিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি বলেন, আগুনে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা খুবই অসহায় অবস্থায় রয়েছে। ব্যক্তিগতভাবে কিছু সহযোগিতা করেছি। চেয়ারম্যানের পক্ষ থেকেও সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত