ঢাকা মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর গ্রামে সাপের কামড়ে শাফয়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শাফয়াত উল্লাহ উপজেলার বেগমপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে, বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে প্রতিদিনের ন্যায় খাওয়া-দাওয়া শেষে শাফয়াত উল্লাহ সদর উপজেলার বেগমপুর গ্রামের নিজ বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে কামড় দেয়।

অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত