
রংপুরের পীরগঞ্জ থানা পলিশ ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে। আটক ব্যক্তি উপজেলার দাড়িকামারী গ্রামের মৃত্যু আবু বক্কর সিদ্দিকের পুত্র মোকলেছুর রহমান(৪৫)। পুলিশ জানায় গতকাল মঙ্গলবার পুলিশ উপজেলার রায়পুর ইউনিয়নের ফলির বিল বাজারে মকবুল মন্ডলের দোকানের সামনে খালাসপীর গামী পাঁকা রাস্তার উপর অপেক্ষা করছিল । সে সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে আটক ও তার কাছ থেকে ১ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।