ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

গ্রাম আদালত নিয়ে সভা

গ্রাম আদালত নিয়ে সভা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা তৈরিতে স্থানীয় অংশীজনদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম আদালত আইন ২০০৬ ও সংশোধিত আইন ২০১৩ ও ২০২৪ এর আলোকে প্রান্তিক পর্যায়ে জনগণকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা প্রদান করার কৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের বাস্তবায়নাধীন বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সময় অংশগ্রহণকারী বা সুবিধাভোগীদের মধ্যে কিভাবে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা তৈরি করা যায় তা তুলে ধরেন।

বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারি ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রবিউল হাসান ভূইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি তারিকুল ইসলাম বলেন, গ্রাম আদালতের ক্ষমতায়ন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ গ্রাম আদালতে সঠিক বিচার যাতে পায় সেদিক লক্ষ্য রাখতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে বিচার কার্যক্রম অতি দ্রুত হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের ব্যাপক ভূমিকা রাখতে হবে। গ্রাম আদালতে সাধারণ মানুষ বিচার না পাওয়াতে আদালতের দারস্ত হয়। এতে করে মামলা দিনে দিনে প্রচুর আকারে বাড়ছে যা বিচার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় ব্যাপকভাবে প্রচার প্রচারণা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিরপেক্ষ ভূমিকা পালন করা। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা, সমাজসেবা কর্মকর্তা মো.জালাল উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্বাস আলী, কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, মডেল থানার ওসি (তদন্ত) মো.আবু সাইদ, বাঞ্ছারামপুর প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. নাসির আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ফয়সল আহমেদ খান, বসুন্ধরা ফাউন্ডেশনের ম্যানেজার মোশাররফ হোসেনসহ আশা, ব্রাক, টিএমকেএস বহু এনজিও প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত