ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

বাসায় প্রবেশ করে গৃহবধূকে হত্যা, আটক এক

বাসায় প্রবেশ করে গৃহবধূকে হত্যা, আটক এক

নেত্রকোনা শহরের উত্তর কাটলী এলাকায় বাসায় প্রবেশ করে মনোয়ারা বেগম চায়না নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ সময় গৃহবধুর স্বামী আবু চাঁন ও ছেলে মুন্নাকে ছুরিকাঘাতে মারাত্বক জখম করে ঘাতক। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত স্থানীয় রিকশা চালক আব্দুর রশিদকে হাতেনাতে ধরে পুলিশে সোর্পদ করে। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ, স্থানীয় জনসাধারণ ও নিহতের স্বজনেরা জানায়,সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নিহত চায়নার স্বামী আবু চাঁন তার বড় ছেলে আনোয়ারকে ফোন করে জানায় বাসায় হামলা হয়েছে। পরে ছেলে ও আশপাশের লোকজন এসে বাড়ীর গৃহকর্তা ও তার ছেলে মুন্নাকে আহত অবস্থায় উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে ও এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আব্দুর রশিদ নামে এক রিকশাচালককে আটক করে। পরে স্থানীয়রা গৃহকর্তীকে অনেক খোজাঁখোজি করে না পেয়ে বাসার খাটের নিচ থেকে নিহত চায়নার লাশ উদ্ধার করে। চায়নার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সজল সরকার জানান, তাৎক্ষণিক হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যায়নি। তবে ঘটনার মূল্য রহস্য উদ্ঘাটনের জন্য পুলিশ কাজ করছে ও আটককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত