ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

দুই মাদককারবারির জেল-জরিমানা

দুই মাদককারবারির জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে দুই মাদককারবারির জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম।

গত রোববার আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত হলো- আদমদীঘি উপজেলার নিমাইদীঘি গ্রামের বাবলু ইসলামের ছেলে রায়হান আলী (৩২) ও পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শসি গ্রামের বছির উদ্দিন কাজির ছেলে মামুন ইসলাম (৪৫)। এসময় তাদের নিকট থেকে ১০০ গ্রাম গাঁজা ও ১ লিটার চোলাই মদ জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলামের নেতৃত্বে বগুড়ার ‘খ’ সার্কেলের একটি টিম আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে ওই দুই মাদককারবারিকে উল্লেখিত পরিমাণ মাদকসহ আটক করা হয়। এরপর ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম মাদককারবারি রায়হান আলীকে ১২ মাস বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা ও মামুন ইসলামকে ১ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানার আদেশ দেন। এছাড়া ঘটনাস্থলেই জব্দ করা মাদকদ্রব্য ধ্বংস করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত