
নড়াইলের লোহাগড়া উপজেলায় নবগঙ্গা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় রায়হান মীর (৫) নামে এক শিশু,নিখোঁজার ৫ ঘন্টা পর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। গতকাল মঙ্গলবার দুপুরে নদীতে ডুবে শিশু নিখোঁজ হয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকালে নদী থেকে লাশ উদ্ধার করে।মৃত শিশু রায়হান মীর লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া বাড়ি গ্রামের বালু ব্যবসায়ী জান্নাত মীরের ছেলে।স্থানীয় সূত্র ও ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার দুপুরে দিকে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের আকড়া বাড়ি সমিতির ঘাট নামক এলাকায় নবগঙ্গা নদীতে গোসল করতে যায় রায়হান মীর নামে ওই শিশু। পরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে শিশুটি নিখোঁজ হয়। এরপর স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে খোঁজাখুঁজি শুরু করেও তার সন্ধান পাননি। খবর দেওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। খুলনা থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে অভিযান চালায় পরে রায়হান মীর নামে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগউজ্জামান বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি নিশ্চিত হই। পরে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা এসে অভিযান চালায়। অভিযান চলিয়ে শিশু বাচ্চাটিকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।