ঢাকা বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

গৃহবধূকে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় এক সন্তানের জননী গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করে অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে আসা ওই গৃহবধূ রোববার রাতে পূর্বপরিচিত ডালিম (২৫) ও তার সহযোগীদের দ্বারা এই ঘটনার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীরা পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে অচেতন করে গৃহবধুকে অপহরণ করে নিয়ে যান এবং দলবদ্ধ ভাবে ধর্ষণ করেন। পরদিন সকালে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।

ধর্ষিতা নারীর বাবা বাদী হয়ে গতকাল মঙ্গলবার মহেশপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। তবে প্রধান অভিযুক্ত ডালিম এখনও পলাতক।

মহেশপুর থানার ওসি (তদন্ত) হেমায়েত উদ্দিন জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত