ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডাকবাংলোর কক্ষে মা ও দুই শিশু সন্তানের লাশ

ডাকবাংলোর কক্ষে মা ও দুই শিশু সন্তানের লাশ

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে এক নারী ও তার দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৩ বিকালে লাশগুলো উদ্ধার করা হয়। মৃত নারীর নাম স্মৃতি রানী। তিনি জেলার কালিবাড়ী এলাকার বাসিন্দা ও জেলা পরিষদ ডাকবাংলোর পরিচ্ছন্নতা কর্মী (খণ্ডকালীন) হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।পুলিশ জানায়, ডাকবাংলোর ৩ নম্বর কক্ষে আনুমানিক ৬ বছর বয়সী এক কন্যা শিশুর লাশ বিছানার ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে পাশের কক্ষের দরজা ভেঙে স্মৃতি রানী ও প্রায় ২ বছর বয়সী আরেক শিশু কন্যার লাশ উদ্ধার করা হয়। জেলা পরিষদ প্রশাসক মো. নজরুল ইসলাম মোল্লা জানান, বেলা ১১টার দিকে দুই সন্তানসহ কাজে আসেন স্মৃতি রাণী। ধারণা করা হচ্ছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা আত্মহত্যা করেন। তিনি আরও জানান, প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গেছে স্মৃতি রাণী ঋণগ্রস্ত ছিলেন। এসব কারণে আত্মহত্যা করতে পারে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. আলীম জানান, ঘটনাটির রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত চালাচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত