
বগুড়ার আদমদীঘিতে নেশার ইনজেকশন ও চোলাই মদসহ আটক তিন মাদক কারবারিকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২পিস কুপিজেসিক ইনজেকশন ও ২লিটার চোলাই মদসহ তাদের আটক করে। পরে ভ্রাম্যমাই আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও আদমদীঘির সহকারী কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম তাদের বিভিন্ন মেয়াদে জেল-জরিমানার আদেশ প্রদাণ করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- আদমদীঘি উপজেলার ইয়ার্ড কলোনির আজিজ উদ্দিনের ছেলে মিজু (৩০), ছাতিয়ানগ্রাম বাগবাড়ি গ্রামের বাহার উদ্দিনের ছেলে স্বপন (৪৫) ও একই গ্রামের বছির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬২)।