ঢাকা রোববার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ | বেটা ভার্সন

ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গু প্রতিরোধ পরিচ্ছন্নতা অভিযান

ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকা ও ১৫ ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালিত হয়েছে। গতকার শনিবার পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে গফরগাঁও পৌরসভা ও ১৫ ইউনিয়ন পরিষদে একযোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার এনএম. আবদুল্লাহ-আল-মামুন। এছাড়াও সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনিসহ ১৫ ইউনিয়ন পরিষদ প্রশাসক/প্রশাসনিক কর্মকর্তাদের সমন্বয়ে ইউনিয়ন পরিষদগুলোতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত