ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

আজ মুন্সীগঞ্জে যাচ্ছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

আজ মুন্সীগঞ্জে যাচ্ছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত

বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ও আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি সমর্থকদের ভালোবাসা নিজেদের দেশে তুলে ধরতে তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আসছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। আজ শুক্রবার বিকাল ৪টায় তিনি শিমুলিয়া ঘাট এলাকায় উপস্থিত হবেন বলে জানা গেছে। সেখানে তথ্যচিত্রের শ্যুটিং শেষে পদ্মা নদীতে ভ্রমণসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন রাষ্ট্রদূত। বাংলাদেশের নদী, জনজীবন ও ফুটবলপ্রেমীদের উন্মাদনার কিছু চিত্র তথ্যচিত্রে তুলে ধরার পরিকল্পনার অংশ হিসেবেই তার এ সফর বলে জানা গেছে। শিমুলিয়া ঘাট দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথের একটি। পদ্মা নদীর নান্দনিক পরিবেশ ও ঘাটকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের এই সফরের মাধ্যমে তথ্যচিত্রে উঠে আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন। রাষ্ট্রদূতের আগমন উপলক্ষে ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত