
জামালপুরের মেলান্দহে প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। বিশ্ব ব্যাংকের অর্থায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মেলান্দহ এর আয়োজন করে।একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলার লক্ষ্যে টেকসই কৃষি সম্প্রসারণ,কৃষকদের উদ্যোক্তা হিসেবে তৈরি, সেবা ও প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তির সদ্ব্যবহার করে নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা পৌছে দিতেই এর আয়োজন করা হয়। পার্টনার কংগ্রেসে মেলান্দহ উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আলম শরীফ, মেলান্দহ উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আব্দুর রউফ কৃষির উন্নয়ন মূলক কর্মকাণ্ডের নানা ভিডিও চিত্র তুলে ধরে বিষমুক্ত নিরাপদ ফসল ও সবজি উৎপাদন এবং আন্তর্জাতিক মানদণ্ডের গোড এগ্রিকালচার প্র?্যাক্টিস (এঅচ) চর্চার উপর জোর দিয়ে বক্তব্য রাখেন।