ঢাকা শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বিদ্যুৎস্পর্শে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বগাদী গ্রামে বাড়ির গ্রিলে বিদ্যুতায়িত হয়ে জুবায়ের হোসেন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি ভাঙবাড়ীয়া ইউনিয়নের বগাদী গ্রামের হাফিজুল ইসলামের ছেলে এবং চলতি বছর ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির গ্রিলে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন জুবায়ের। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, গ্রিলের সঙ্গে থাকা বৈদ্যুতিক তারে লিকেজ থাকায় গ্রিলটি বিদ্যুতায়িত হয়ে পড়েছিল। অসাবধানতাবশত গ্রিলে হাত দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত