ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | বেটা ভার্সন

নীলফামারীতে গাছের চারা রোপণ

নীলফামারীতে গাছের চারা রোপণ

জাতীয় পর্যায়ে আয়োজিত ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণসহ সেমিনার ও র‌্যালি করেছে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুরে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের হল রুমে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা নিজ নিজ বাড়িতে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার কথা জানান। বিদ্যালয় চত্বর থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে একটি র‌্যালি বের হয়। পরে বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতুর রহমান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, তিতুমীর সরকার, রাফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত