ঢাকা রোববার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ | বেটা ভার্সন

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিতর্ক সংগঠন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিওইউডিএস)-এর উদ্যোগে শিক্ষার্থীদের যুক্তিবাদী ও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তুলতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি আব্দুর রহমান আস সাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডিবেটিং অর্গানাইজেশনের (জুডো) সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, ডিবেটিং সোসাইটির সদস্য এবং বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (সিওইউডিএস) বাংলা বিতর্কের সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ বলেন, “সিওইউডিএস নিয়মিত নবীনবরণ ও বিতর্ক কর্মশালার আয়োজন করে আসছে। এবারের কর্মশালায় নবীন শিক্ষার্থীদের এশিয়ান পার্লামেন্টারি বিতর্কের বেসিক থেকে অ্যাডভান্স পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নবীন বিতার্কিকদের আগ্রহ আমাদের মুগ্ধ করেছে। আমরা আশা করি, আজকের কর্মশালায় অংশ নেওয়া প্রত্যেক নবীন বিতার্কিক ভবিষ্যতে দেশ-বিদেশে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির প্রতিনিধিত্ব করে সুনাম বয়ে আনবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত