ঢাকা রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

গোয়ালন্দে পদ্মার এক পাঙ্গাশ ২৮,৮০০ টাকায় বিক্রি

গোয়ালন্দে পদ্মার এক পাঙ্গাশ ২৮,৮০০ টাকায় বিক্রি

মানিকগঞ্জের শিবালয় থানার পাটুরিয়া ঘাটের ভাটিতে নৌকা নিয়ে পদ্মা নদীতে জাল ফেলে মাছ শিকার করছিলেন জেলে পরান হলদার ও তার সঙ্গীরা। এ সময় তার জালে ধরা পড়ে বিশাল অকারের একটি পাঙ্গাশ। পরে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে মাছটি বিক্রি করতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় মোহন মন্ডলের মাছের আড়তে নিয়ে যান তিনি। সেখানে পাঙ্গাশ মাছটি এক নজর দেখতে উৎসুক মানুষের ভির জমে। পরে ১৬ কেজি ওজন মেপে ২৮ হাজার ৮০০ টাকায় পাঙ্গাশটি বিক্রি করেন জেলে পরান।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. শাজাহান শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলে পরান হলদারের কাছ থেকে এক হাজার ৮০০ টাকা কেজি দরে পাঙ্গাশটি আমি কিনেছি। মাছক্রেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা চালাচ্ছি। ক্রেতা পেলে সামান্য লাভ রেখে পাঙ্গাশটি আমি বিক্রি করব। পদ্মা নদীতে এখন ইলিশের পাশাপাশি কাতল, বাঘাইড়, পাঙ্গাশ, চিতলসহ বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ধরা পড়ছে বলে তিনি জানান।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত