ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ফরিদপুরে কাবাডি প্রতিযোগিতা শুরু

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে ফরিদপুরে কাবাডি প্রতিযোগিতা শুরু

মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধি, কিশোর গ্যাং প্রতিরোধ এবং তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে ফরিদপুরে শুরু হয়েছে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) ফরিদপুর জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্পৃক্ততা ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, খেলাধুলা তরুণদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও ইতিবাচক মানসিকতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির পাশাপাশি সামাজিক অপরাধ প্রতিরোধেও সহায়ক হবে। জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতাকে কেন্দ্র করে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, কমিউনিটি পুলিশের সদস্য, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং ক্রীড়াপ্রেমী দর্শকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত