
ভোলার চরফ্যাশনে ফোন করে বাড়িতে ডেকে নেওয়ার পর বসার পন্ডিত (৩৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হন। পরদিন একটি ডোবা থেকে তাঁর গলায় দাগ ও পেট কাটা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মরদেহ উদ্ধারের পর হত্যাকাণ্ডে সন্দেহভাজনদের বসতঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। রবিবার(২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নজরুল নগর ইউনিয়ন ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে স্থানীয় সালমা নামে এক নারী ফোন করে বসার পন্ডিতকে তাঁর বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন বসার পণ্ডিত। রোববার বেলা ১২টার দিকে সালমার বাড়ির সামনে কচুরিপানায় ভরা একটি ডোবা থেকে গলায় দাগ ও পেট কাটা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়।