ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

উখিয়ায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত

উখিয়ায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত

কক্সবাজারের উখিয়ার মধুরছড়া এলাকায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে বন বিভাগ। রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে বিভিন্ন বিটের কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি দলের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, কথিত হেডম্যান ইব্রাহীম ও তার ভাই ওমর ফারুক বনভূমি অবৈধভাবে জবরদখলের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বনভূমি দখলমুক্ত করতে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই রেঞ্জ কর্মকর্তা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত