ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বীরগঞ্জে মসজিদ উদ্বোধন

বীরগঞ্জে মসজিদ উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জে সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে এবং হিউম্যান অ্যাপিল বাংলাদেশের সহযোগিতায় নির্মিত একটি দৃষ্টিনন্দন নতুন মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের জয়ন্তীয়া সেতু সংলগ্ন দারুস সুন্নাহ ফজলুল উলুম হাফিজিয়া মাদ্রাসা সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক দাতব্য সংস্থা বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের সরাসরি আর্থিক অনুদানে এই আধুনিক মসজিদের উদ্বোধন করেন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। তিনি তার বক্তব্য বলেন, এমন মোহতি উদ্যোগের জন্য আরব আমিরাতের দাতব্য সংস্থা ও হিউম্যান অ্যাপিল বাংলাদেশকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

পাল্টাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বো হামাদ ফাউন্ডেশন ফর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান কর্নেল শেইখ আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আল মুতাওয়া এবং হিউম্যান অ্যাপিল বাংলাদেশের চেয়ারম্যান ড. নূর মোহাম্মদ।

এ সময় উপস্থিত ছিলেন আমিরাতের প্রতিনিধি দলের সদস্য আব্দুল্লাহ সালেহ মোহাম্মদ আলমুতাওয়া, হেলাল সালেহ মুহাম্মাদ আলমমুতুওয়া আলহারতী, মুহাম্মদ হানিম মুহাম্মাদ গ্রাইবান আলমহেরি, দারবিশ সালেহ মুহাম্মাদ আলমুতুওয়া এবং সালেহ দরবেশ মুহাম্মদ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু।

উদ্বোধন শেষে নবনির্মিত এই মসজিদে পবিত্র জুমার নামাজে অংশ নেন দেশি-বিদেশি অতিথিবৃন্দ ও সহস্রাধিক স্থানীয় মুসল্লি। জুমার খুতবা ও নামাজ পরিচালনা করেন সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রতিনিধি দলের সম্মানিত মেহমানরা।

এর আগে অনুষ্ঠানের সূচনালগ্নে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের সামগ্রিক পরিচিতি তুলে ধরেন মাদ্রাসার মুহতামিম মো. শাজাহান আলী। তিনি জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত এই ধর্মীয় বিদ্যাপীঠে বর্তমানে ৩২০ জন ছাত্র-ছাত্রী দ্বীনি শিক্ষা গ্রহণ করছে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ৮৭ জন ছাত্রী এবং ৭৫ জন ছাত্র সরাসরি আবাসিক ব্যবস্থাপনায় থেকে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও শিক্ষার্থীদের মাঝে দুই শতাধিক পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত