ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বোরহানউদ্দিনের দুই আ.লীগ নেতা গাজীপুরে গ্রেপ্তার

বোরহানউদ্দিনের দুই আ.লীগ নেতা গাজীপুরে গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে গাজীপুরের বাসন থানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—বোরহানউদ্দিন উপজেলার কুতুবা ইউনিয়নের আওয়ামী লীগ নেতা ও ঠিকাদার কামাল কাজী (৫৪) এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও গঙ্গাপুর ইউনিয়নপর যুবলীগ নেতা মো. রাকিবুল ইসলাম রকিব (৪৭)। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের দুই নেতা কামাল কাজী ও রকিব গাজীপুরের বাসন থানার পেছনে মৃত্তিকা টাওয়ার নামে এক বিল্ডিংয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করার লক্ষ্যে গোপন মিটিং করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানা পুলিশ বৃহস্পতিবার রাতে ওই বিল্ডিংয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বাসন থানার ওসি মো. হারুন অর রশিদ আরও জানান, গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী মামলা করা হয়েছে। এরপর তাদের আদালতে পাঠানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত