ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

বীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

দিনাজপুরের বীরগঞ্জে জনস্বাস্থ্য সুরক্ষায় ডেঙ্গু রোগের বিস্তার ঠেকাতে ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকার ধানহাটি, ভূমি অফিস, মাছ বাজার এবং কাঁচাবাজারে এই কার্যক্রমের সূচনা করা হয়। দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অভিযানের উদ্বোধন করেন।

উদ্বোধনকালে জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম কবিরাজহাট ধানহাটি, স্থানীয় ভূমি অফিস, মাছ বাজার ও কাঁচাবাজারের বিভিন্ন ব্যবসায়ী ও দোকান মালিকদের সাথে সরাসরি কথা বলেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে দিকনির্দেশনা বক্তব্য বলেন,স্পষ্ট জানিয়ে দেন যে কেবল লোক দেখানো বা আনুষ্ঠানিক অভিযান চালিয়ে ডেঙ্গু নির্মূল করা সম্ভব নয়। ব্যবসায়ীদের নিজ উদ্যোগে চারপাশ পরিষ্কার রাখতে হবে।, ময়লা-আবর্জনা যত্রতত্র ফেলা বন্ধ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে এবং বাজারের ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। অপরিচ্ছন্ন পরিবেশের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলা জরুরি। সবাই দায়িত্বশীল হলে ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। এ সময় উপস্থিত ছিলেন- ভোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিউর রহমান রাজু, বীরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, কোষাধ্যক্ষ রেজাউল করিম মনি এবং ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন। এছাড়া উপজেলা বিএনপির সদস্য দুলাল হোসেন, ভোগনগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি রুহুল আমীন বাবু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা কর্মসূচিতে অংশ নেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত