ঢাকা রোববার, ০৪ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ | বেটা ভার্সন

সার মজুত করায় জামায়াত নেতাকে জরিমানা

সার মজুত করায় জামায়াত নেতাকে জরিমানা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ছোট ধোপাকান্দি এলাকায় অভিযান চালিয়ে ইউরিয়া সার মজুত রাখার দায়ে জামায়াত নেতা মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ওই উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন এ জরিমানা করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ওই জামায়াত নেতার বাসায় অটোরিকশাযোগে ইউরিয়া সার নেয়া হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত এবং ওই জামায়াত নেতার বাসা থেকে ১৮ বস্তায় ৯০০ কেজি মজুত করা ইউরিয়া সার উদ্ধার করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই জামায়াত নেতাকে উল্লেখিত টাকা জরিমানা করা হয়। এ সময় উপজেলা কৃষি অফিসার ফরিদ হোসাইন, ওসি হাশমত আলী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত