
আশুলিয়ার শিল্পাঞ্চলে বৈদ্যুতিক মিটার চুরির ঘটনায় সংঘবদ্ধ চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১। গ্রেপ্তাররা হলেন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার সবুজ মিয়া ওরফে মিটার সবুজ ও মারুফ মোল্লা । গতকাল শনিবার দুপুরে আশুলিয়ার শ্রীপুরে শিল্প পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূইয়া জানান, চক্রটি দীর্ঘ দিন ধরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে মিটার চুরি করে আশপাশে লুকিয়ে রাখত। পরে চিরকুটে দেওয়া বিকাশ নম্বরে যোগাযোগ করে টাকা আদায়ের পর মিটার ফেরত দিতো।